
মনির মোল্যা : বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজন হুজুরের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০১৯ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আয়োজনে পবিত্র মিশন সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েলের সভাপতিত্বে শনিবার বিকাল ৫টায় উপজেলার গট্রি ইউনিয়নের শিংহপ্রতাব গ্রামের ইউসুফ শিকদারের বাড়িতে এসভা অনুষ্ঠিত হয়।
উক্ত মিশন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টির সভাপতি ছরোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি শাহিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সোনা মিয়া, গট্রি ইউনিয়ন সভাপতি ইউসুফ শিকদার, আটঘর ইউনিয়ন সভাপতি ইন্সুর মোল্যা, উপজেলা ওলামা ফ্রন্টের সভাপতি নুরুদ্দিন মোল্যা, জেলা ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সদস্য সোহেল তানভীর, উপজেলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক বেনজামিন বেনু, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমুখ।
