
মনির মোল্যা : সালথা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাঊষখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। বৃহস্পতিবার বিকাল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাঊষ খালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির নেত্রীবৃন্দ বিদ্যালয় মাঠে এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেন।
অত্র বিদ্যালয়ের সভাপতি এমদাদ ফকিরের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সাহিদুজ্জাম সহিদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার মোল্লা, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর মাতুব্বর, ফারুক হোসেন, নওশেদ হোসেন, টুটুল হোসেন, রুপোলী বেগম প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, আমি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমি যতদিন বেচে থাকবো আপনাদের সেবা করে যাবো। আপনারাদেন সাথে নিয়ে আমি সালথাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। আমি সকলের দোয়া চাই ভালবাসা চাই।
