• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নৌকায় সিল মারতে গিয়ে প্রিজাইডিং অফিসার গ্রেফতার

মার্চ 31, 2019

ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাচনে নৌকা মার্কার পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার গ্রেফতার। আজ রবিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার আবুল বাশার বাদশাহ ও স্থানীয় ইউপি সদস্য আঃ আলিমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক প্রিজাইডিং কর্মকর্তা ধামরাই এলাকার আমসিমুর সেসিব মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাটুরিয়া উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনব কুমার শাহ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে কান্দাপটল স্কুলে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.