
মনির মোল্যা : ফরিদপুরের সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার বিকালে সালথা থানার উদ্যোগে সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপির) সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, সালথা উপজেলার আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু), উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে খেলায় উপজেলার দুটি ইউনিয়নের মোট দুটি দল অংশগ্রহন করে। ইউনিয়ন দুটি হলো ভাওয়াল ইউনিয়ন বনাম বল্লভদী ইউনিয়ন। নটআউট পর্বে প্রথম খেলায় গত কাল সোমবার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ভাওয়াল ইউনিয়নকে পরাজিত করে ২-০ পয়েন্টে এগিয়ে থাকে বল্লভদী ইউনিয়ন। আজ ফাইনাল খেলায় উভয় দলই সমান পয়ন্টে পাওয়ায় দুদলকেই চ্যাম্পিায়ন ঘোষনা করা হয়। পরে খেলায় উপস্থিত প্রধান অথিতি তাদেও মাঝে পুরস্কার তুলে দেন।
