• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন- ওয়াদুদ মাতুব্বার!

মার্চ 19, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন মো: ওয়াদুদ মাতৃুব্বর। নির্বাচনের চুড়ান্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: ওয়াদুদ মাতুব্বর ৩৬ হাজার ১ শত ১২ পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক প্রার্থী মো: দেলোয়ার হোসেন ভোট পেয়েছেন ২৩ হাজার ২শত ৮৫।
১৮ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে মোট ৫০ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়েছে।

এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে আছাদ মাতুব্বর ২০ হাজার ৮ শত ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে রূপা বেগম ২৯ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.