
মনির মোল্যা : ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, জাকের পার্টি মহানবী (সাঃ) এর আদর্শ্যরে দল। জাকের পার্টি বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) পীর কেবলাজান হুজুরের পার্টি। জাকের পার্টি পীরজ¦াদা আলহাজ¦ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের পার্টি। জাকের পার্টি সারা বিশ্বের গণমানুষের পার্টি। এই পার্টি কারো ব্যাক্তিগত নয়। অতএব জাকের পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।
শুক্রবার বিকাল ৫ টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে জাকের পার্টির কার্যালয়ে বিশ^ উরস শরীফ ২০১৯ এর পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এ আরো বলেন, আমরা প্রতিজ্ঞা করি মৃতে্যুর আগ পর্যন্ত জাকের পার্টির পতাকাতলে থাকবো। আমাদের সকলের উপর মালিক দয়া করুন আমীন।
উপজেলা জাকের পার্টির সভাপতি মাঈনুদ্দিন মোল্যার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, সালথা উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহারিয়ার জুয়েল প্রমূখ।
