• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র বিবিরকান্দীতে আগুনে পুড়ালো ৬টি গরু ও ১টি ছাগল!

মার্চ 11, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিবিরকান্দি গ্রামের দুলাল মাতুব্বরের গোয়ালঘরে রবিবার রাত আনুমানিক ১১টার সময় আগুনে পুড়ে মারা যায় ৬টি গরু ও ১টি ছাগল।

স্থানীয় সুত্রে যানাযায় রবিবার তার ১১টার দিকে দুলালের গোয়াল ঘরে হটাৎ করেই আগুন দেখা যায়।
দুলালের ছেলে রুমন অন্য ঘরের ভেতর থেকে তার মায়ের চিৎকার শুনে বেড়িয়ে এসে গোয়ালঘরের আগুন দেখতে পায়। আশপাশের লোকজন দীর্ঘ সময় ধরে চেষ্টা করে আগুন নেভায়। ততক্ষণে দুলালের ৬টি গরু (১টি গর্ভবতী গাভীসহ) ও ১টি ছাগল পুড়ে মারা যায়। এতে দুলালের গরু, ছাগল ও ঘরসহ প্রায় ৭লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানায়।

এবিষয়ে দুলাল জানায়, আমার সাথে আমার ছোট ভাইএর বউর পূর্ব থেকে ঘর ও জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল এবং তারা দুইতিন আগে যে কোন কিছুর বিনিময়ে এই বাড়ির ভিটে ছাড়া করবো । তারাই আমার এই ক্ষতি করেছে বলে আমি মনে করি। আমি তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এব্যপারে নগরকান্দা থানায় অবগত করলে তদন্ত কর্মকর্তা মিরাজ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শণ করেন।

তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে জানা যায়। এব্যাপারে অভিযুক্ত মর্জিনার সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলে তিনি ফোনটি ধরেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.