• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক বিএনপি নেতা বাদল আমিন

মার্চ 7, 2019
OLYMPUS DIGITAL CAMERA

এ এস কাজল, চরভদ্রাসন: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক বিএনপি নেতা এ জি এম বাদল আমিন। বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মি. দিকে তিনি এ ঘোষণা দেন।

বাদল আমিন (৫৯)বর্তমানে চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত মো. গোলাম রহমান মওলার ছেলে।
১৯৯২/৯৩ সালে তিনি চরভদ্রাসন সরকারী কলেজ ছাত্র সংসদের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি ছিলেন । এছাড়া বাদল আমীন চরভদ্রাসন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চরভদ্রাসন উপজেলা সদরে অবস্থিত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে তার সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে একটি সভা করেন। ওই সভাতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিকেল ৫টা ৩০ মি. দিকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংবাদকর্মীদের ডেকে তিনি তার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক ভাবে জানান।

বাদল আমিন বলেন, আমি ছাত্র জীবন থেকে বিএনপি করি। বিএনপি যেখানে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমার নির্বাচনে অংশ গ্রহন একটি ভুল সিদ্ধান্ত ছিল।
তিনি বলেন, তাই দলের প্রতি আনুগত্য স্বীকার করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে এবং এলাকার ভৌগলিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত বাদল আমিন ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদে অংশ নেন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে অংশ নিয়ে জয়লাভ করেন।

ঊল্লেখ্য এ নির্বাচনে চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি মোতাজ্জেল হোসেন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। গত বুধবার এক সংবাদ সম্মেলন করে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.