• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী

ফেব্রু. 18, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান পদে ১০ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৮ তারিখ সোমবার সহকারী রিটানিং কর্মকর্তা জেসমিন সুলতানার নিকট তার কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন সকলে।

সহকারী রিটানিং কর্মকর্তার দেওয়া তথ্য মতে চেয়ারম্যান পদের জন্য মনোয়ন দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: কাউসার, জাকের পার্টি থেকে উপজেলা জাকের পার্টির সভাপতি মো: রাজা খান,স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ,জি,এম বাদল আমীন, মো: মোতাজ্জেল হোসেন মৃধা, আনোয়ার আলী মোল্যা, আ: ছাত্তার,আবুল বাসার,মো: খবিরউদ্দীন শেখ,মো: ইলিয়াস বেগ ও মো: মোশারফ হোসেন।

ভাইস চেয়ারম্যান পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন দাখিল করেছেন মো: কাউসার হোসেন,আবুল কালাম, মোতালেব মোল্যা,মো: শাহজাহান মোল্যা,মোস্তাফিজুর রহমান,মো: ইমরান হোসেন,রেজাউল খান, শেখ ফজলুল হক,সেক সোলাইমান,মো: রাহেল পত্তনদার,মোশারফ হোসেন,মো: মোনাইয়েম খান ও মো: শেখ সোলাইমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোয়ন দাখিল করেন আ’লীগের মহিল বিষয়ক সম্পাদিকা সালমা, বেগম স্বতন্ত্র প্রার্থী তানজিনা আক্তার ও ফরিদা পারভীন।
আগামী ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোয়ন পত্র যাচাই বাছাই করা হবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.