• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ভাইস-চেয়ারম্যান পদে রুপা বেগমের মনোনয়নপত্র দাখিল

ফেব্রু. 17, 2019

মনির মোল্যা :  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপা বেগমের মনোনয়নপত্র দাখিল। রবিবার বিকাল ৪টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ হায়দার হোসেন মোল্যা, উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুকাদ্দেছ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

উল্লেখ্য, মার্চের ১৮ তারিখে ২য় দফায় সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.