• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দুই আ’লীগ নেতার কবর জিয়ারত করলেন উপনেতাপুত্র- লাবু চৌধুরী

ফেব্রু. 17, 2019

 


মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ¦ আব্দুল হাই আজাদের কবর জিয়ারত করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। রবিবার বিকালে কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারকে শান্তনা দেন তিনি। পরে আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মরহুম সুলতান মাতুব্বারের কবর জিয়ারত করেন লাবু চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, ছাত্রলীগ নেতা হাবিব হাই আজাদ প্রমূখ।

উল্লেখ্য, আলহাজ আব্দুল হাই আজাদ দীর্ঘদিন যাবত ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রামকান্তপুর নিজ বাড়ীতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। এদিকে সুলতান মাতুব্বার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়নের জয়কালী গ্রামের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.