চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ের শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা-২০১৯ অনুষ্টিত হয়েছে। অনুষ্টানটি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
উক্ত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছে চরভদ্রাসন সরকারী কলেজ,মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে রোকনউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে বি এস ডাঙ্গী মডেল স: প্রা: বিদ্যালয়।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম,চরভদ্রাসন সরকারী কলেজের প্রভাষক মিজানুর রহমান,সাংস্কৃতিক কর্মী আবদুস সবুর কাজল।
বি এস ডাঙ্গী মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরিন সুলতানার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মোজাহার হোসেন, ,মো: কাইয়্যুম,শামিমা ইয়াসমিন,আফরোজা সুলতানা প্রমূখ।
বিজয়ীরা পরবর্তী নির্দেশিত তারিখে জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিবে বলে জানান কর্তৃপক্ষ।
