• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্পেনে রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ এসোসিয়েশনের মত বিনিময়

ফেব্রু. 12, 2019

বকুল খান, স্পেন থেকে : স্পেনের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের সাথে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এ অনুষ্ঠানে দূতাবাস এবং বাংলাদেশ এসোসিয়েশন একযুগে কমিউনিটির উন্নয়ন, প্রবাসীদের কল্যানে, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার দৃয় প্রত্যয় ব্যক্ত করেন |
গতকাল ১১জানুয়ারী সকাল ১১ টায় দূতাবাস এর সেমিনার কক্ষে এ বৈঠকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশী প্রতিনিধীত্বশীল সংগঠন নব নির্বাচিত কমিটিকে প্রথমেই আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান দূতাবাসএর পক্ষ থেকে। পরে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন.কমিউনিটির প্রতি আপনাদের যেমন কর্তব্য রয়েছে, তেমনি দায়বদ্ধতা আছে দেশের মর্যাদা বৃদ্ধিতে। তিনি আরো বলেন.. প্রবাসীদের স্বার্থে ন্যায় সংগত যেকোন সমস্যা সমাধানে দূতাবাস পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

এছাড়াও ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের নিবন্ধন করতে তিনি সকল প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, অধিকার এবং প্রবাসীদের প্রতি সরকারের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে।

এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আলম তাহেরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নবনির্বাচিত সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আল আমিন, সহ সাংগঠনিক মনিরুজ্জামান মনির, সহ অর্থ সম্পাদক, প্রচার ও অফিস সম্পাদক আবু বাক্কর, সহপ্রচার ও অফিস সম্পদক আমির হুসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কাজী সোহেলী শারমিন, সহমহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সহ শিক্ষা, ধর্ম ও সাংষ্কৃতিকও সম্পাদক হানিফ মিয়াজী, নির্বাহী সদস্য আব্দুল মজিদ সুজন, আল আমিন ছমির উদ্দিন, এস এম বদরুল মিল্লাত প্রমুখ।

এসময় দূতাবাসের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন দূতাবাসে হেড অব চ্যান্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ ,কর্মাশিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ , প্রথম সচিব (শ্রম উইং) শরিফুল ইসলাম ,এবং দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন। নবনির্বাচিত সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক বলেন কমিউনিটির সকলের ভালোবাসা ও আমানতের মূল্যায়ন এ আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। একটি সুন্দর আলোকিত কমিউনিটি বিনির্মানে এবং প্রবাসে লাল সবুজের মান মর্যাদা উন্নতি করতে দূতাবাসসহ কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা করেন |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.