তৈয়বুর রহমান (তুহিন) চরফ্যাশন ভোলা : ভোলার চরফ্যাসশনের পরীক্ষা কেন্দ্র গুলো প্রথম দিনে কঠোর নজর দারিসহ কঠোর নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও ভোকেশনাল দাখিল পরীক্ষা।২জানুয়ারি রোজঃ শনিবার চরফ্যাসন উপজেলা নির্বাহী অফির্সার জনাব মোঃ রুহুল আমিন এর একান্ত প্রচেষ্টায় কঠোর নিরাপত্তাসহ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও ভোকেশনাল দাখিল পরীক্ষা চরফ্যাসন উপজেলার ১২টি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে দেখা যায় আজ প্রথম পরীক্ষায় চর আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় ও চর আইচা মাদ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গুলো পরীক্ষা চলাকালিন সময়ে দক্ষিন আইচা থানার অফির্সার ইনচার্জ জনাব মোঃ মাছুম তালুকদারকে সাথে নিয়ে কেন্দ্র গুলো পরিদর্শণ করেন চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফির্সার মোঃ রুহুল আমিন জানান, আমি এসএসসি ও ভোকেশনাল দাখিল পরীক্ষার বিষয়ে চরফ্যাশন উপজেলার সবকয়টি কেন্দ্র সচিবদের নিয়ে অনেক বার ব্রিফিং করেছি।
এবং নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, তিনি প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে গুলো পরিদর্শন করবেন।
