• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র তালমায় উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন জামাল মিয়ার মা- দেলোয়ারা বেগম!

জানু. 27, 2019

 

  মনির মোল্যা :   ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬ নং তালমা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, তালমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়ার সহধর্মীনি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, তরুন সমাজ সেবক এ্যাড. জামাল হোসেন এবং জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়ার মা আলহাজ্ব দেলোয়ারা বেগম।

আলহাজ্ব দেলোয়ারা বেগম তালমা ইউনিয়নের সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

এর আগে আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা সাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র ২৬ জানুয়ারী ২০১৯ তারিখে হাতে পান দেলোয়ারা বেগম।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.