• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী বাবুলের ব্যাপক গণসংযোগ

জানু. 22, 2019

মনির মোল্যা :    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী শাহ জামান বাবুল ব্যাপক গনসংযোগ করেছেন। মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার তালমা, রামনগর, লস্করদিয়া, ডাঙ্গী, ফুলসুতি, নগরকান্দা পৌরসভা, কাইচাইল, চরযশোরদী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক মটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে এ গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, নগরকান্দা উপজেলা কালাম লীগের সহসভাপতি কাজীকে আবুল , সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালিল হুসাইন বাকি মাষ্টার প্রমুখ।

এসময় কাজী বাবুল বলেন, আমি যতদিন বেচে থাকবো ততদিন নগরকান্দা উপজেলা বাসির সেবা করে বাচতে চাই। আমি দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে শতভাগ আশাবাদী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.