• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র ফুলবাড়িয়ায় আ’লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

ডিসে. 22, 2018

মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনের নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, সালথা-নগরকান্দার মাটি সাজেদা চৌধুরীর ঘাটি। এই এলাকার উন্নয়নের কথা বললে একমাত্র সাজেদা চৌধুরীর নাম শোনা যায়। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই সালথা-নগরকান্দার মানুষের জন্য, তার সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। তার প্রচেষ্টায় এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ মোল্যার সভাপতিত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সংসদ উপনেতার দৌহিত্র সাহবাব আকবর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বল্লভদি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা মো. মোহন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল,বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পাঞ্জু মাতুব্বার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী শাওন, সাংগঠণিক সম্পাদক সজল সাহা প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.