• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনের শিক্ষানুরাগী আব্দুর রব মোল্যার মৃত্যুবার্ষিকীতে দোয়া

ডিসে. 5, 2018

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রব মোল্যার ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মডেল কিন্ডার গার্ডেন কেজি স্কুল প্রাঙ্গনে মরহুমের রুহহের মাগফেরাত কামনায় এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য,আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। জানা যায় তিনি চরভদ্রাসন উপজেলার রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,মডেল স্কুল ও মডেল কিন্ডার গার্ডেন কেজি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।এছাড়া উপজেলার মৌলভীর চর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদান ছিল তার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.