• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরীই হলেন ফরিদপুর-২, আসনে নৌকার মাঝি

নভে. 27, 2018

মনির মোল্যা : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে নৌকার মাঝি হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার (২৬ নভেম্বার) রাত পৌনে ৮টায় ধানমন্ডি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ আসনের মনোনয়ন চুড়ান্ত করেন মনোনয়ন বোর্ড।

জানা যায়, সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়ন চুড়ান্ত হওয়ায় ফরিদপুর-২, সালথা-নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। এ আসনে দলের মনোনয়ন চেয়ে সাজেদা চৌধুরীসহ ৭ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। অবশেষে সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন চিঠি সৈয়দা সাজেদা চৌধুরীর মেজ ছেলে সাজিদ আকবর চৌধুরীর হাতে তুলে দেন মনোনয়ন বোর্ড।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.