• রবি. সেপ্টে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে মাসিক আইন শৃঙ্খলা সভা

নভে. 22, 2018

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি ঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,থানা পরিদর্শক(তদন্ত)মো: সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আমীর হোসেন খান,মোঃ ইয়াকুব আলী,ফরহাদ হোসেন মৃধা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার,সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবুল কালাম ও আবদুস সবুর কাজল প্রমূখ।

বক্তারা উপজেলার আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা পূর্বক আগমী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষে বিবিধ আলোচনা করেন। এছাড়া উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনস্বার্থ বিরোধী সকল প্রকার কর্মকান্ড রোধে শংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আহ্ববান জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.