• মঙ্গল. আগস্ট ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই পৌর শহরে ২টি সিসি ঢালাই রাস্তার উদ্বোধন

নভে. 13, 2018

ধামরাই পৌরসভার দক্ষিন পাড়া ও ছোট চন্দ্রাইল এলাকার দুইটি সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৩ নভেম্বর ড্রেনেজ ব্যবস্থা সহ এক হাজার মিটার দৈর্ঘ্যের এ সকল রাস্তার উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো: শহিদুল্লাহ, পৌর কাউন্সিলর মো: জাকির হোসেন, মো: আবু সাঈদ, শিরিন আক্তার শিখা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তর করতে ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর সহযোগীতা কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.