• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন লাবু চৌধুরী

নভে. 8, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসাবে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় ১৯২টি পরিবারের মাঝে ৫০ লাখ ২৩ হাজার ৫শত টাকা ব্যায়ে সাড়ে ৩ কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রাম শংকর রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ বাবুল, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, খোরশেদ খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। শতভাগ বিদ্যুতের লক্ষ্য পূরণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.