• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ডেনমার্কে জেলহত্যা দিবস পালন

নভে. 5, 2018

ইউরোপ ব্যুরো : জেল হত্যা দিবস দিবস উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করে ডেনমার্ক আওয়ামী লীগে।গতকাল শনিবার জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় স্থানীয় একটি রেস্তোরাঁর আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেনমার্ক আ’লীগের সহসভাপতি জাহিদ চৌধুরী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম বাবু, নুরুল ইসলাম টিটু।

অনুষ্ঠান কোরআন তেলোয়াত মাধ্যমে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চারনেতা, ১৯৭৫এর ১৫ই আগস্ট শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.