• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র ভাবুকদিয়া গ্রামে আ’লীগের নির্বাচনী পথসভা

নভে. 1, 2018

মনির মোল্যা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী পথসভা করেন নেতাকর্মীরা। উপজেলার গট্রি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৫টায় ভাবুকদিয়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ওদুদ মাতুব্বার, এ্যাড. ঈব্রাহিম, নুরুদ্দীন মাতুব্বার সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.