• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ৪৬৮টি পরিবার উদ্বোধণ করলেন – লাবু চৌধুরী

অক্টো. 30, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসাবে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় ৪৬৮টি পরিবারের মাঝে ১কোটি ৩ লাখ ৬৮ হাজার ৮শত টাকা ব্যায়ে ৮কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়।

গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.