• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

লেবানন প্রবাসী সোহেল ভূইয়ার স্মরনে শোক সভা

অক্টো. 22, 2018

জসিম উদ্দীন সরকার, লেবানন : সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পূনর্বাসন সুসাইটি লেবানন যুবকমান্ডের সহ সাধারণ সম্পাদক সোহেল ভূইয়ার মৃত্যুতে শোক সভা করেছে লেবাননের জুবেল এলাকা প্রবাসী বাংলাদেশীরা।

সোহেল ভূইয়ার বিদেহী আত্মার শান্তি কামনায়, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আকাশ মিয়া, মিল্টন মিয়া, লেবানন যুবকমান্ডের সভাপতি সৈয়দ আমীর হোসেন, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দীন শিশু, সাংবাদিক জসিম উদ্দীন সরকার, আব্দুল্লাহ তালুকদার সহ স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগত প্রবাসীরা।

ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আন্দুল মতিন।

শোক সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৮ বছর যাবত সোহেল ভূইয়া লেবানন আছেন,  তিনি অসহায় প্রবাসীদের বন্ধু ছিলেন।  তার হঠাৎ মৃত্যুর খবরে প্রবাসীরা খুবি মর্মাহত।  তার মত সড়ক দূর্ঘটনায় আগুনে পূড়ে আর কারো যেন এমন মৃত্যু না হয়।

এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পূনর্বাসন সুসাইটি ইতালি যুবকমান্ডের উদ্যোগেও মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.