• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সিরাজদিখানে পূজামন্ডপ পরিদর্শনে ইঞ্জিনিয়ার ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি সুব্রত সরকার

অক্টো. 18, 2018

মোঃ শাখাওয়াত হোসেন, সিরাজদিখান মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ই অক্টবর বৃহস্পতিবার সিরাজদিখান উপজেলার কেয়াইন রশুনিয়া ইউনিয়ন, জৈনসার ইউনিয়ন, ইছাপুরা ইউনিয়ন, বয়রাগাদি ইউনিয়ন ও মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বক্তৃতা প্রদান, পূজামন্ডপ পরিদর্শন, পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করে জাচ্ছেন। সম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতিকে এগিয়ে নিয়েছে। আর এই কারণেই সকল ধর্মের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে। এছাড়াও তিনি আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় তার সাথে ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নজরুল ইসলাম মালুম, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ইছাপুরা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সধারন সম্পাদক আমির হোসেন ঢালীসহ এলাকার বিভিন্ন গন্য মান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.