• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল – সাজেদা চৌধুরী

অক্টো. 6, 2018

মনির মোল্যা : আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । তাই এ উন্নয়নকে অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। তিনি শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় উন্নয়ন মেলার সমাপনি অনুষ্টানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনার ভিশন – ২০৪১ সালের মধ্যে দেশকে বিশ্বের উন্নত দেশের কাতারে পৌছে দিবে। উপজেলা পরিষদ চত্বরে এ উন্নয়ন মেলার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

উন্নয়ন মেলার সমাপনি অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ)মোঃ বদরুদ্দোজা শুভোর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরর্দার, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আ’লীগের -সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুউজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.