• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অপহরণের ৩দিন পর এনজিও কর্মীকে উদ্ধার করেছে পুলিশ

আগস্ট 13, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার ব্রাক শাখার ফিল্ড অর্গানাইজার লক্ষী রানী (২৯) নামে এক এনজিও কর্মীকে অপহরণের ৩দিন পর উদ্ধার করেছে পুলিশ। লক্ষী রানী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রামের মৃত শ্রী রাম চন্দ্র হালদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, লক্ষী রানী সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার ব্রাক শাখায় ফিল্ড অর্গানাইজার হিসাবে ৮ আগে যোগ দান করেন। সে ঐ গ্রামের শাহীনের বাড়িতে ভাড়া থাকতো। গত শুক্রবার রাত আনুমানকি ২ টার দিকে লক্ষী রানীকে তার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙ্গে অপহরন করে নিয়ে যায়। এব্যপারে লক্ষী রানীর ভাই সাধন কুমার হালদার রবিবার সকালে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সালথা থানা পুলিশ সোমবার ভোর রাতে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের রামপাশা গ্রাম থেকে লক্ষী রানীকে উদ্ধার করে। এসময় ফুলবাড়িয়া গ্রামের মৃত জতীন্দ্র নাথ সাহার ছেলে কৃষ্ণ পদ সাহাকে আটক করা হয়।

মামলার উপ-পরিদর্শক (এস.আই) আতিয়ার রহমান বলেন, এঘটনায় লক্ষী রানীর ভাই সাধন কুমার হালদার বাদী হয়ে সালথা থানায় একটি অপহরণ মামলা করেছেন। উদ্ধারকৃত লক্ষী রানীকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, কৃষ্ণপদ সাহাসহ ৪জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা রুজু হয়েছে। যাহার মামলা নং-০৬, তাং-১৩/০৮/১৮ইং।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দীন বলেন, এনজিও কর্মী লক্ষী রানী অপহরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আটক করা হবে। আটককৃত কৃষ্ণপদ সাহাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.