• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় দিন – জুয়েল চৌধুরী

আগস্ট 12, 2018

মনির মোল্যা : ফরিদপুর-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য,বিশিষ্ট সমাজ সেবক সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেছেন,দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, আমাদের শ্রদ্ধেয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী যদি নির্বাচন করেন তাহলে আমি তার পক্ষে কাজ করব আর যদি অসুস্থ্যতার কারনে তিনি নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে আমি ফরিদপুর -২ আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই।

রবিবার বিকালে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে দিশারী সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এক প্রীতি ফুটবল খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, আ’লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান আইয়ুব, প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.