• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারী পৌরসভার প্রকৌশলীকে লাঞ্ছিত

আগস্ট 9, 2018

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার প্রকৌশলী সদানন্দ রায়কে কয়েকজন পৌর কর্মচারী লাঞ্ছিত করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় পৌর মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু মিয়া তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

পৌরসভার একটি সূত্র থেকে জানা যায়, বুধবার স্থানীয় অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে পৌর প্রকৌশলী সদানন্দ রায়ের বিরুদ্ধে এক ঠিকাদারের অভিযোগের প্রেক্ষিতে তাকে যথা সময় উপস্থিত থেকে জবাব দেওয়ার জন্য চিঠি দিয়েছিল দুদক। কিন্তু তিনি যথা সময় উপস্থিত হননি। এর জের ধরে কর কর্মকর্তা সেলিম বিশ্বাস বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয় উপস্থিত হয়ে সদানন্দ রায়কে যথা সময়ে উপস্থিত না হওয়ার কারণ জানতে চাইলে দুই কর্মকর্তা কথা কাটাকাটির জেরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে অন্যরা সেলিম বিশ্বাসের সাথে যোগ দেয়।

এ ব্যাপারে সেলিম বিশ্বাস বলেন, গণশুনানি অনুষ্ঠানে প্রকৌশলী যথা সময়ে উপস্থিত না হওয়ায় আমাদের মেয়রকে দুদকের পক্ষ থেকে প্রকৌশলীর বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দেওয়ার জন্য শুনানি মঞ্চে ডাকা হয়। এতে তাঁর (মেয়রের) ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে আমি প্রকৌশলী সদানন্দ রায়কে দেরিতে অনুষ্ঠানে উপস্থিতির কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আপত্তিকর মন্তব্য করেন।

প্রকৌশলী সদানন্দ রায় জানান, তেমন কিছুই ঘটেনি। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে মাত্র।

এ ব্যাপারে পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া জানান, যেহেতু তিনি অফিসে ছিলেন না তাই ঘটনা না জেনে কিছু বলতে পারবেন না।

একাধিক কর্মচারী জানান , প্রকৌশলী সদানন্দের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে । গণশুনানিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছে এবং অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন দুদক কমিশনার। এ ছাড়াও বিভিন্ন সময়ে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন বলেও জানান অনেক কর্মচারী তার সম্পদের উৎসের খোঁজে তদন্তের দাবি করেন অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.