• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আলফাডাঙ্গা ইউ এন ওর বিচার ও অপসারন চাইলেন বানা ইউনিয়ন বাসী

জুলাই 14, 2018

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ক্ষোভে-দূঃখে ফুঁসে উঠছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন বাসী। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় কর্তৃক তাদের প্রিয় চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা হাদী হুমায়ুন কবির বাবু অপমানিত হবার ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছেন না তারা। যে কোন মূল্যে এর বদলা নিতে বা ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিক্ষুদ্ধ ইউনিয়ন বাসী। গতকাল ১২ জুলাই ইউনিয়নের এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল এক প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে এই ক্ষোভ-অসন্তষের প্রকাশ ঘটালেন তারা। বিকালে দল-মত নির্বিশেষে কয়েক হাজার জনতার এ সমাবেশে চেয়ারম্যান বাবু হাদী নিজেই সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কুদ্দুস খান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাংবাদিক কোরবান আলী, ইউ,পি সদস্য তবিবুর রহমান, সিদ্দীকুর রহমান ও বটুন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে ইউ এন ও একজন জন প্রতিনিধির সাথে এ ধরনের ধৃষ্টতা পূর্ণ আচড়ণ করতে পারেন না। এটা আইন-সংবিধানের সম্পূর্ণ পরি পন্থী। ইউ এন ও জয়ন্তী রুপা চেয়ারম্যান বাবু হাদীকে অপমান করে দেশের সংবিধান ও গোটা বানা ইউনিয়ন বাসীকে অসম্মান করেছেন। এই অবজ্ঞার ন্যায় বিচার সহ ঐ অসাধু, দূর্নীতিবাজ ইউ এন ওকে অপসারন করতে হবে। তা নাহলে উপজেলা পরিষদ ঘেরাও সহ যে কোন ধরনের কঠোর আন্দলন কর্ম সূচী ঘোষণার হুশিয়ারী দেন বক্তারা। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বাবু হাদী বলেন,ইউ এন ও পরিকল্পিত ভাবে আমাকে অপমান করেছেন। জন সমক্ষে আমাকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়ার হুমকী দিয়েছেন। এ অপমান আমার একার নয় উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের,গোটা বানাবাসীর। জেলা প্রশাসকের কাছে বিচার দিয়েছি। আশা করি ন্যায় বিচার পাবো। তিনি আরো বলেন, বানা বাজারের শতবর্ষী দুটি কড়ই গাছ বেআইনী ভাবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন ইউ এন ও। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ। এই অবৈধ কাজে বাধা দেওয়ায় আমি ইউ এন ওর চক্ষুশূলে পরিনত হয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.