• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মাছের চলাচল নিশ্চিত করণে নদী থেকে বাধ উচ্ছেদ কার্যক্রম শুরু

জুলাই 4, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় মাছের চলাচল নিশ্চিত করণে ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের মাধ্যমে নদী থেকে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ বাধ। সোমবার (২জুলাই) বিকালে উপজেলার রসুলপুর কুমার নদী থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, মৎস্য আইন বাস্তবায়নে নদী থেকে অবৈধ বাধ উচ্ছেদ ও জাল জব্দ করার কাজ শুরু হয়েছে। সোমবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর অংশের কুমার নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে অবৈধ একটি বাধ উচ্ছেদ করা হয়। এসময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য আইন বাস্তবায়নের জন্য মাছের অবাধ চলাচল নিশ্চিত করণে নদীতে অবৈধ বাধ উচ্ছেদ ও জাল জব্দ করার অভিযান অব্যাহত থাকবে। উপজেলার যেখানেই অবৈধ বাধ দেওয়ার সংবাদ পেলে সেখানে আমরা অভিযান চালাবো।

উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, নদীতে অবৈধ বাধ ও জাল থাকলে আমরা দ্রুত ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.