• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইপিবিএ ইউকে‘র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন 8, 2018

ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ইপিবিএ ইউকে এর উদ্যোগে পূর্ব লন্ডনে একটি অভিজাত রেস্টুরেন্ট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন বৃহস্পতিবার ইপিবিএ এর ইউকে শাখার সভাপতি শাহরিয়ার আহমদ সুমন এর সভাপতিত্বে এবং স্মৃতি আজাদ ও করিম মিয়া শামীম এর পরিচালনায় সভায় বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন এর নেতৃবৃন্দরা সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বলেন, শুধু প্রচারে নয়, ইপিবিএ কার্যত ভাবেই প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনটি ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিদের সকল সমস্যা চিহ্নিত করে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করছে। খুব দ্রুত এসব সমস্যা সমাধানের করা হবে। তারা আরো বলেন, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইউরোপের পনরটি দেশ নিয়ে গঠন করা হয়েছে , ইতিমধ্যেই ছয়টি দেশে পুর্নাঙ্গ আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আনোয়ার আলী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সভাপতি শাহনুর খান, ব্রিটিশ -বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বখত ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, বেতার বাংলা রেডিও চেয়ারম্যান নাজিম আহমদ, নিউহাম বারা কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ, কবি আবুল কালাম আজাদ ছোটন, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, বিবিসি রেডিও বাংলা লূটন এর সাবেক উপস্থাপক মারুফ আহমদ, তারাউল ইসলাম, খালেদ আহমেদ, কামরুল হাসান মুন্না, ফয়জুর রহমান, শরিফ খান, রিতা বেগম, মামুনুর রশিদ, বেলাল হোসেন, মুকিতুর রহমান মুকিত, বশির আহমেদ, একাউন্টে মাহবুব মুর্শেদ, এস বি ফারুক, কাউন্সিলর আয়শা চৌধুরী, জাকির আহমদ, সেলিনা আক্তার জুসনা, সুলতান বাবর প্রমুখ। মাহফিল শেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক জুবের আহমদ ও কোষাধ্যক্ষ বেলাল আহমেদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.