• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি হলেন তরুন নেত্রী রিনি

জুন 3, 2018

মনির মোল্যা :: বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন ফরিদপুরের মেধাবী মুখ ফারজানা খাঁন রিনি।শনিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, মেধাবী ছাত্রী রিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি থেকে ২০১৮ সালে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাঁকপালদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ফিরোজ খাঁন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তালমা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বলে জানা যায়। ফারজানা রিনি চার ভাই-বোনের মধ্যে তৃতীয়। এই তরুণ মেধাবী সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে এই জেলা কমিটির সহ-সভাপতি আলমগীর হোসাইন ও সৌরভ খাঁন, সাধারণ সম্পাদক মুশফিক শাওন, যুগ্ম-সম্পাদক নাসরীন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান শেখ, প্রচার সম্পাদক রাইভি মোঃ সুজন ও দপ্তর সম্পাদক তানভির ইসলাম নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.