• রবি. সেপ্টে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্যারিসে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল

মে 19, 2018

মোসাদ্দেক হোসেন সাইফুল, প্যারিস থেকে : ফ্রান্সের প্যারিসে পবিত্র রমজান উপলক্ষে  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউরোপ জুড়ে বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব”।

সংগঠনের সহ-সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহিরের সঞ্চালনায় প্যারিসের ক্যাথসীমায় স্থানীয় একটি বাংলাদেশি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের চীফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান। বিশেষ অতিথি ছিলেন ইউরোপ আওয়ামীলীগ সহ সভাপতি আবদুল্লা আল বাকী, ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি সুনাম উদ্দীন খালিক, বিএনপি সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ইপিবিএ ফ্রান্স শাখা সভাপতি ফারুক খান,ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামীলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী ,বিএনপি সহ সাংঘঠনিক সম্পাদক ফারুক হোসেন,ফ্রান্স যুবদল সভাপতি আরিফ হাসান, ফ্রান্স ছাএলীগ সভাপতি তাজেল আহমেদ ,সাবেক সভাপতি এম আশরাফ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক সোহাগ সারওয়ার, প্যারিস বাংলা প্রেস ক্লাব সভাপতি এনায়েত হোসেন সোহেল,সহ সভাপতি ফেরদৌস করিম আখনজি ,সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, প্রচার সম্পাদক রেজাউল করিম,সহ সাংঘঠনিক সম্পাদক জাকির হোসেন,মিজানুর রহমান,মোঃ মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে দেশ ,জাতি ও মুসলিম উম্মাহের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.