• শনি. আগস্ট ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গাইবান্ধায় জাতীয় যুব সংহতির সম্মেলন অনুষ্ঠিত

মে 12, 2018

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জাতীয় যুব সংহতির সম্মেলন ২০১৮ শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার। আমন্ত্রিত অতিথি সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। সম্মেলন উদ্বোধন করেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন, প্রধান বক্তা জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা।

জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাওছার শাহ্ মাহমুদ সাগরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল, সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরী, সাঘাটা উপজেলা চেয়ারম্যান অ্যাড. এইচ.এম গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজাহান খাঁন আবু, মো. জিয়াউর রহমান সুমন, রেজাউন্নবী রাজু, গোলাম শহিদ সবুজ, রেজাউল ইসলাম রানা প্রমুখ। সম্মেলনে কাওছার মাহামুদ সাগরকে সভাপতি ও জিয়াউর রহমান সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.