• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

​সখীপুরে জাতীয় ভিটামিন-’এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

জুন 3, 2021

সখীপুরে জাতীয় ভিটামিন-’এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাই‌লের সখীপুরে জাতীয় ভিটামিন-’এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, ডা.রফিকুল ইসলাম, এস আই ফয়সাল আহমেদ ও ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় জুনিয়র কনসালটেন্ট শাহিনুর আলম, আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হাসান মাসুদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাগ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাফলু ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments