• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

২১ আগস্টে ইতালী আওয়ামী লী‌গের দোয়া ও মিলাদ মাহ‌ফিল

আগস্ট 21, 2020

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি : ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ১৬ বছর আগে এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে চালানো হয় বর্বরতম গ্রেনেড হামলা।

সে‌দি‌নের সকল শহীদ‌দের স্ম‌রনে তা‌দের আত্মার মাগ‌ফিরাত কামনায় ইতালী আওয়ামী লীগের আয়োজ‌নে রো‌মের ম‌ক্কি সম‌জি‌দে দোয়া ও মিলাদ মাহ‌ফি‌ল অনু‌ষ্ঠিত হয়। ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি হাজী মো: ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদ হাসান ইকবা‌লের আমন্ত্র‌নে জুম্মা নামাজ শে‌ষে ধর্মপ্রাণ মুস‌ল্লি ও মু‌জিব আদ‌র্শের নেতৃবৃন্দ দোয়া মাহ‌ফি‌লে উপ‌স্থিত ছি‌লেন।

ইতালী আওয়ামী লীগের সভাপ‌তি হাজী মো: ইদ্রিস ফরাজী বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র।

তি‌নি বলেন, গুরুত্বপূর্ণ সব আলামত ধ্বংস করে। কিন্তু সত্য কখনো চাপা থাকেনি। জাতি কলঙ্কমুক্ত কর‌তে আইনি বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করে তিনি।

এসময় ইতালী আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক হাসান ইকবাল ছাড়াও উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের সহ সভাপতি হাবীব চৌধুরী, জসিমউদদীন, যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, সাংগঠনিক মোক্তার জামান, প্রচার সম্পাদক মান্নান মাদবর, রোম মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি শেখ মামুনসহ ইতালী আওয়ামী লী‌গের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যান ‌বিষয়ক সম্পাদক মহি উদ্দিন ম‌হি ও সদস্য শাহাদত হো‌সেন র‌নি এবং মুজিব আর্দ‌শের নেতৃবৃন্দ।

উ‌ল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিনে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। যেখা‌নে সাংবাদিকেরাও আহত হন। সং‌ক্ষিপ্ত আলোচনা শে‌ষে মস‌জি‌দের খ‌তিব ও ইমাম মুফ‌তি ওয়ালী উল্লাহ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান সহ ২১ আগ‌স্টে সকল শহীদ‌দের রুহের মাগ‌ফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দীর্ঘায়ু কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত ক‌রেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments