• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বেচ্ছাসেবকদল সুইডেন আহবায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অক্টো. 7, 2023

নাজমুল হোসেন বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সভার শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইডেন শাখার সভাপতি আবুল হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শিশির ফুল দিয়ে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ।
স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহবায়ক নিক্সন জমাদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াছি উদ্দিন খান পাঠান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়াল ভাবে যুক্ত হয়ে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রাজিব আহসান । বিশেষ অতিথি হিসেবে ভারচুয়াল ভাবে আরও যুক্ত হয়েছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ,স্বেচ্ছাসেবকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( সহ-সভাপতি পদমর্যাদা)নাসির উদ্দিন আহমদ শাহীন (যুক্তরাজ্য), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্মসম্পাদক পদমর্যাদা) মোঃ সেলিম হোসেন (সুইজারল্যান্ড), বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটি আসলাম ফকির লিটন (ফিনল্যান্ড).
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির সাবেক আহ্বায়ক ডঃ তারেক মাহফুজ, সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু, সুইডেন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কারিম শিশির।
উক্ত সভায় নব গঠিত কমিটি হতে পরিচিতি বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ রনি, শরিফুল ইসলাম , এমদাদুল হক মান্না , আওলাদ হোসেন , শফিকুল ইসলাম রিপন,মোঃ মশিউর রহমান রানা ও প্রথম সদস্য মহসিন মির্জা । আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments