মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি :
রবিবার (২৪/৩/২০১৯ ইং তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত এই খেলায় মোট ৫ টি স্কুলের কিশোর কিশোরীরা অংশগ্রহণ করবে বলে খেলা পরিচালনা কমিটির মোহাম্মদ লাবু জোয়াদ্দার পলাশ, আরিফুজ্জামান বিল্লু ও সার্বিক সহযোগিতায় থাকা আমরা বেনাপোলের বাসিন্দার প্রধান মহোসিন হোসেন হৃদয় জানিয়েছেন। যে সকল স্কুলগুলো খেলায় অংশগ্রহণ করবে তাদের নাম- মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, নব দিগন্ত পি ক্যাডেট এন্ড হাই স্কুল, সানরাইজ প্রি-ক্যাডেট পাবলিক স্কুল, এবং তালসারি মডেল স্কুল।
সুস্থ সংস্কৃতি ও ক্রীড়া চর্চার মাধ্যমে দেশের শিশু কিশোর ও তরুণদের মধ্যে বাংলাদেশের সংবিধান এবং ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক মূল্যবোধ লালন ও ক্রীড়া মনস্ক জনগোষ্ঠী তৈরীর লক্ষ্যে তাদের এই আয়োজন বলে জানালেন রুরাল রিকনস্ট্রাকশন যশোরের উপ-পরিচালক মোঃ মকবুল আহমেদ।
