• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সামাজিক দুরত্ব বাড়াতে সেনাবাহিনীর টহল জোরদার!

এপ্রিল 9, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  করোনা ভাইরাস (কভিড-১৯) এর সংক্রমন ঠেকাতে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে জনসমাগম রুখতে সাধারন মানুষকে ঘরে রাখা ও সচেতনতা কার্যক্রম আরো বেশি জোরদার করেছেন। এসব কার্যক্রমে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে সকলকে বলা হচ্ছে আপনি ঘরে থাকুন আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করবো।

এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে প্রথম থেকেই সরকারী পদক্ষেপ হিসেবে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থা নেয়া হয়েছে। এরপর তাদের খোজঁ খবর নিতে একাধিকবার তাদের বাড়ি যাওয়া হয়। জনগনকে বাড়ীতে রাখার ব্যবস্থা গ্রহনের সাথে সাথে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি রুখতে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ প্রতিদিন ৮/১০ বার টহল দিচ্ছে।

বৃহস্পতিবার উপজেল সদর বাজারের বিভিন্ন গলিতে গলিতে ঘুরে বাজার মনিটরিং ও সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর টহল আগের থেকে জোরদার ভুমিকায় দেখা গেছে।

নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রশাসন দিন থেকে রাত পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল অবধি কাজ করছে। উপজেলার সমস্ত-বাজার-ঘাট দুপুর ১টার মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে আগেই। শুধুমাত্র ঔষধের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। জনসমাগম ঠেকাতে সব ধরনের দোকান পাট বন্ধ রাখার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

তিনি সালথাবাসীকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবো। এছাড়া যেকোন প্রয়োজনে প্রশাসন আপনাদের পাশে গিয়ে দাড়াঁবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments