
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শীতের শুরুতেই শীতার্তদের মধ্যে জেলা প্রশাসকের উপহার কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আকতার দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রাতের বেলায় কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আকতার বলেন, মাননীয় জেলা প্রশাসকের উপহার হিসাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শীত কালীন সময়ে চলমান থাকবে। আমরা প্রতিটি অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌছে দিবো।
২০ ডিসেম্বর ২০২১
