• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শিক্ষা অফিসারকে প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা।

সেপ্টে. 6, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। রবিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, মোঃ বজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ-সভাপতি অনন্ত কুমার, যুগ্ম সম্পাদক সাহেবুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক এস্কেন্দার আলী, অর্থ সম্পাদক সঞ্জয় কর, মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক লুৎফর রহমানসহ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সাবেক উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ২৬ আগষ্ট বদলী হয়ে চলে যাওয়ায় নতুন শিক্ষা অফিসার হিসেবে মোঃ নিয়ামত হোসেন ১লা সেপ্টেম্বার যোগদান করেন।

৬ সেপ্টেম্বর ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments