
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৪০০ জন ছাত্রী “প্রজনন স্বাস্থ্য” বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করে। প্রত্যেককে SMC এর সৌজন্যে একটি করে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, এস,এম,সি এন্টারপ্রাইজ কুষ্টিয়ার সহযোগিতায় উপজেলা মাল্টিপারপাস হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সরকারী সালথা কলেজের অধ্যাক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সংসদ উপনেতার পিও আবুল হাসান বাবুল, এস,এম,সি সেলস ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
