চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লার সার্বিক সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লার আয়োজনে শনিবার বেলা সারে ১১টার দিকে সদর দুধ বাজারে ব্যাবসায়ী ও সর্বস্তরের মানুষের উপস্থিতে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা। সদর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফারজানা নাসরীন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী,সাবেক কমান্ডার আবুল কালাম মাষ্টার,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,জেলা পরিষদের সাবেক প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ,শিক্ষক মোঃ ওয়াছেল শিকদার,মোঃ ইউনুচ আলী ম্যানেজার অগ্রনী ব্যাংক,ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ আনোয়ার আলী মোল্লা,ব্যাবসায়ী মোঃ জয়নাল আবেদীন কামাল,সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন,ব্যাসায়ী মোঃ নজরুল সিকদার,মোঃ ইউসুফ দেওয়ান,মোঃ শহীদুল ইসলাম মোল্লা ও রাসেল জামান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুছ ছাত্তার।অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ মোজাফফর হোসেন মোল্লা। বক্তারা বিগত দিনে চরভদ্রাসনবাসি ও বাজারের ব্যাবসায়ীদের নানা সমস্যা সমাধানের লক্ষে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ব থেকেই মোতালেব হোসেন মোল্লার উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তার ভূয়োসি প্রশংশা করেন।
উল্লেখ্য এ বছর চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিলের পরে এক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন মোতালেব হোসেন মোল্লা। নির্বাচনে প্রচারনা চালাতে না পারলেও বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসা কারার পরে বর্তমানে সে অনেকটা সুস্থ। এরই মধ্যে গত ২২অক্টোবর মঙ্গলবার রাতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন(ভিপি)মোসা ইন্তেকাল করেন।গঠনতন্ত্র অনুসারে প্যানেল চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা বর্তমানে উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে দায়ীত্বে রয়েছেন।
