• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচের খেলা অনুষ্ঠিত

আগস্ট 20, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের স্বরণে ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) বিকালে উপজেলার ইউসুফদিয়া হাসপাতাল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়।

এ প্রীতি ফুটবল ম্যাচে ইউসুফদিয়া সততা কল্যাণ স্পোর্টিং ক্লাব বনাম ফরিদপুর মর্নিং ফুটবল ক্লাব অংশগ্রহণ করে। এ খেলায় ইউসুফদিয়া সততা কল্যান স্পোটিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করে।

স্থানীয় সমাজ সেবক নুর মোহাম্মাদ তোতা মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।

২০ আগস্ট ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments