• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ধর্ষন মামলার ৫ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ

আগস্ট 27, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় গণধর্ষণ মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সালথা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠ সালথা গ্রামের চুন্নু শেখের ছেলে হোসাইন শেখ (২০), মৃত জয়নাল মোল্যার ছেলে হোসেন মোল্যা (২০), মৃত মান্নান মোল্যার ছেলে রেজাউল মোল্যা(৩৫), রশিদ মোল্যার ছেলে জাকির মোল্যা (২১) ও সেমেল ফকিরের ছেলে রবিউল ফকির (২১)।

সালথা থানার ওসি আসিকুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় মামলা করেন এক নারী। যার মামলা নং-১৩। মামলার পর রাতেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।

২৭ আগস্ট ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments