• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ডাকাত সর্দার ফরিদ কাজী র‌্যাবের হাতে আটক!

নভে. 19, 2019

 

মনির মোল্যা, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা থানার আন্তঃ জেলার ডাকাত সর্দার মোঃ ফরিদ কাজী (৪৫) র‌্যাবের হাতে আটক হয়েছে। সোমবার সকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করে। ফরিদ কাজী ফুলবাড়িয়া গ্রামের মৃত মন্টু কাজীর ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানান, ফরিদপুর জেলার সালথা থানার আন্তঃ জেলার ডাকাত সর্দার মোঃ ফরিদ কাজী দীর্ঘদিন যাবৎ মাদকের চালান সহ তার বসত বাড়ীতে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সোমবার সকালে ফুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ফরিদ কাজীকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশীকালে তার হেফাজত হতে একটি ওয়ান শুটারগান অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি দেশীয় ছুরি, একটি ড্রেগার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি সিমকার্ড সহ দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ ও আসামীর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে জানা যায় যে, আসামী একজন পেশাদার ডাকাত সর্দার ও মাদক ব্যবসায়ী। সে জনসম্মুখে অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন আইন বিরোধী কার্যকলাপ করে থাকে। আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ০৬টি মামলা এবং গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ০৪টি মামলা ও মাদারীপুর জেলার রাজৈর থানায় ০১টি মামলা সহ সর্বমোট ১১টি মামলা রেকর্ডভুক্ত আছে। গোপালগঞ্জ মোকসুদপুর থানার জিআর নং-৩১৫/১৭, তারিখ-২৫/১১/১৭, ধারা- ৪৫৭/৩৮২ পেনাল কোড মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী । স্থানীয় ও গোপন তদন্তে জানা যায়, আসামী মোঃ ফরিদ কাজীর নামে এলাকায় মারামারি, চুরি, সিঁধেল চুরি, দস্যুতা, ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার ব্যাপক জনশ্রুতি রয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ছুরি, ড্রেগার, ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments