
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদীর বিবাহ অনুষ্ঠানের সংবর্ধনা উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের কাটপট্টি পার্টির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করেন জেলা জাকের পার্টি।
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, সাংগঠণিক সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্চু, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার সহ সকল উপজেলার নেতৃবৃন্দ।
